বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভালুকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরপরই গ্রেপ্তার ৯
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৬:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনার পর বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৬ জুন) রাত থেকে রোববার (৭ জুন) সকাল পর্যন্ত উপজেলার হবিরবাড়ী ও বাটাজোড়াসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ইমন শেখ (২৮), মো. ফরহাদ হোসেন (২৮), নাজিম উদ্দিন (২৫), মো. ফারুক হাসান (৩৮), মো. মনির হোসেন (২৯), মো. মেহেদী হাসান দুলাল (৩৫), মো. ইকবাল তালুকদার (৩০), রনি ঘোষ (৩৭) ও সাইফুল (৪০)। 

তারা প্রত্যেকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক সঙ্গে জড়িত ও ভালুকার স্থানীয় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

এর আগে, শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল বের হয়। ভালুকা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফসানুল ইসলাম খান রাফির নেতৃত্বে শতাধিক নেতাকর্মী উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এই মিছিল করেন।

এর প্রতিবাদে ওইদিন বিকালেই এলাকায় বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ পাঠান ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান বাবুর নেতৃত্বে এই মিছিল করা হয়। 

ছাত্রলীগের এই প্রকাশ্য কার্যক্রমের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই অভিযানে নামে পুলিশ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিলের খবর পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় অবস্থানে যায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপতৎপরতা রুখতে রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা উপজেলা   ছাত্রলীগের ঝটিকা মিছিল   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close