শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
বিএমডিএর পরিচালনা বোর্ডের ৮৬তম সভা অনুষ্ঠিত
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের ৮৬তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএমডিএর বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

রোববার (৭ জুন) সকাল ১১টায় বিএমডিএর বোর্ড কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনের সভাপতিত্বে সভায় অংশ নেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, মন্ত্রীপরিষদ বিভাগের মো. ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উপকরণ) মো. জসিম উদ্দিন, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, ঠাকুরগাঁও পৌরসভার মো. জাফুরুল্লাহ, বোর্ডের সদস্য মো. সাইফুল ইসলাম হিরক ও বদরুল লাইলি, বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম।

সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএ জামে মসজিদের পেশ ইমাম এসএম রফিকুল ইসলাম।

সভায় পরিচালনা পর্ষদের সদস্যরা নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। 

তারা আশা করেন, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএমডিএ   পরিচালনা বোর্ডের সভা   রেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close