রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
খেলাধুলা
অ্যাডহক কমিটির প্রধান থেকে বিসিবির সভাপতি তামিম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৭:৪১ পিএম
তামিম ইকবাল

তামিম ইকবাল

সাবেক অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। আর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা।

রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থী লড়াই করলেও তামিমসহ নির্বাচিত হয়েছেন সাঈদ ইব্রাহীম, ইসরাফিল খসরু, মাসুদুজ্জামান, ফয়সাল ইয়াসির, ফাহিম সিনহা, শাহনিয়ান তানিম, সাকিফ আহমেদ, আসিফ রব্বানি, মির্জা ইয়াসির, রফিকুল ইসলাম ও ডা. শামিম। 

তবে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ১০ পরিচালকের মধ্যে সাতজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।

নির্বাচন হয়েছে শুধু খুলনা বিভাগের দুইটি আর বরিশালে একটি পরিচালক পদের জন্য। যেখানে বরিশাল বিভাগে ৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিজানুর রহমান। আর খুলনা বিভাগ থেকে সমান ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শান্তনু ইসলাম ও শফিকুল আলম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন ক্যাটাগরি-৩-’এর একমাত্র পরিচালকও। এনএসসি থেকে মনোনীত হয়েছেন সরফরাজ আহমেদ ও রুহুল আমিন। ২৫ পরিচালক মিলে বিসিবির সভাপতি মনোনীত করেছেন তামিম ইকবালকে।

এর আগে, বিকাল ৪টায় শেষ হয় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। গেল ৮ মাসের ব্যবধানে বিসিবির পরিচালনা পর্ষদের দ্বিতীয় নির্বাচন এটি।

বলে রাখা ভালো, গেল ৭ এপ্রিল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তামিম ইকবাল। তার অধীনেই ৩ মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল। নির্বাচন উপহার দিয়ে নিজেই এখন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ পদে আসীন হলেন তামিম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অ্যাডহক কমিটির প্রধান তামিম   বিসিবির সভাপতি তামিম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close