শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
প্রিয় ক্যাম্পাস
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিসিক ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)-এর যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার (৭ জুন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এমআইএস বিভাগের চেয়ারম্যান ড. মো. রকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদ ওসমান ইমাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. শহিদুজ্জামান এবং ড. মো. ফরহাদ আহমেদ।

বক্তারা বলেন, উচ্চশিক্ষা শেষে শুধু চাকরির প্রত্যাশা না করে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন থেকেই সৃজনশীল ও উদ্ভাবনী উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোক্তাভিত্তিক মানবসম্পদ উন্নয়নের ভিশনের কথা উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে দক্ষ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব।

তারা আরও বলেন, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা যাবে। এ লক্ষ্যেই বিসিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে।

আগামী ১১ জুন পর্যন্ত চলমান প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ কৌশল এবং সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন।

আয়োজকদের মতে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতির বিকাশ ঘটবে এবং আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ঢাকা বিশ্ববিদ্যালয়   উদ্যোক্তা উন্নয়ন   প্রশিক্ষণ কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close