সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
দেশজুড়ে
মারা গেছেন শ্রীপুরের সাবেক মেয়র আনিসুর, শুনে ছোট বোনের মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৫৭ পিএম
আনিসুর রহমান

আনিসুর রহমান

মারা গেছেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবিদ আনিসুর রহমান। বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন তার ছোট বোন রাশিদা আক্তার।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর উত্তরায় অবস্থিত শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেয়র আনিসুর রহমান। 

তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস নিচ্ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়র আনিসুর রহমানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। খবরটি শুনে তার ছোট বোন রাশিদা আক্তার অসুস্থ হয়ে পড়েন এবং স্ট্রোক করেন। পরে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রাশিদা আক্তার শ্রীপুর পৌরসভার মাধখলা গ্রামের একরাম মোল্লার স্ত্রী। ভাই-বোন দুইজনই ছিলেন পিঠাপিঠি। শৈশব, কৈশোর ও জীবনের দীর্ঘ পথচলার স্মৃতি ছিল তাদের একসঙ্গে। 

পরিবারের সদস্যরা জানান, বড় ভাইয়ের প্রতি তার ছিল গভীর ভালোবাসা ও আবেগ।

গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন বলেন, “মেয়র আনিসুর রহমান আমার ফুফা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি বিকাল ৩টায় ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর শুনে ছোট বোন রাশিদা আক্তার স্ট্রোকে মারা যান।”

মেয়রের ভাগিনা মোয়াজ্জেম জানান, দুপুরে মামার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খালা অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

এদিকে একই দিনে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন স্বজনরা। 

আনিসুর রহমানের ছোট ভাই মজিবুর রহমান বলেন, “একদিনে আমার ভাই-বোন দুইজনকেই হারালাম।” 

এরপর আবেগাপ্লুত হয়ে তিনি আর কথা বলতে পারেননি।

ভাই-বোনের এই আকস্মিক মৃত্যুতে মাধখলা গ্রামসহ পুরো শ্রীপুরে শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল সোমবার (৮ জুন) সকাল ১১টায় মরহুমদের বাড়ি সংলগ্ন মাধখলা মাঠে তাদের যৌথ জানাজা অনুষ্ঠিত হবে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুরের সাবেক মেয়র আনিসুর   ছোট বোনের মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close