রোববার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৭ জুন ২০২৬
শিরোনাম: ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ‘তেলাপোকা পার্টি’      হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে : এমপি সানসিলা      টানা দুই মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি      অ্যাডহক কমিটির প্রধান থেকে বিসিবির সভাপতি তামিম      তোফায়েল আহমেদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব      ঢাকা থেকে ১২৪৪টি পত্রিকা প্রকাশিত হয় : সংসদে তথ্য প্রতিমন্ত্রী      মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই      
দেশজুড়ে
ভূমি দখলের অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত : অষ্টগ্রাম উপজেলা বিএনপি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির কার্যালয় নির্মাণকে কেন্দ্র করে জমি ও পারিবারিক কবরস্থান দখলের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দলটির স্থানীয় নেতৃবৃন্দ।

রোববার (৭ জুন) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে করে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ এবং সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সজু মিয়ার বিরুদ্ধে আনীত এই অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মো. সজু মিয়া। ​

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে ভূমি দখলের অভিযোগ আনা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। একটি মহল রাজনৈতিকভাবে আমাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে।’

সজু মিয়া আরও বলেন, ‘এখানে কোনো ব্যক্তির জমি বা পারিবারিক কবরস্থান দখল করে বিএনপির কার্যালয় নির্মাণ করা হয়নি। কার্যালয়টি সম্পূর্ণ বৈধ কাগজপত্র এবং সংশ্লিষ্ট নিয়ম-কানুন ও প্রক্রিয়া অনুসরণ করেই স্থাপন করা হয়েছে।’

​সংবাদ সম্মেলনে সজু মিয়া অভিযুক্ত জায়গাটির সঠিক ও বৈধ কাগজপত্র সাংবাদিকদের সামনে প্রদর্শন করেন। 

তিনি বলেন, ‘প্রকৃত ঘটনা যাচাই না করে একপাক্ষিক তথ্যের ভিত্তিতে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।’

​দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এবং রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়াতে একটি চক্র এই অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে বিএনপি নেতৃবৃন্দ সাধারণ জনগণকে এই ধরণের মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (৭ জুন) কিশোরগঞ্জের অষ্টগ্রামে পারিবারিক কবরস্থান ও পৈতৃক বসতভিটা দখল করে উপজেলা বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ তুলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত আলী খান বাবুল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভূমি দখল   অভিযোগ মিথ্যা   রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত   অষ্টগ্রাম উপজেলা বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close