শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      
দেশজুড়ে
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-স্টাফের ওপর যুবকের হামলা
নিজস্ব প্রতিবেদ, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ইসমাইল হোসেন (২৮) নামে যুবক কর্তৃক হামলার শিকার হয়েছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তাহমিদ হাসান চৌধুরীসহ জরুরি বিভাগে কর্তব্যরত নারী চিকিৎসক ও এক ওয়ার্ড বয়। 

শনিবার (৬ সকাল) সাড়ে ৭টায় হাসপাতালে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। 

ইসমাইল হোসেন শহরের সিন্দুরখান রোডের মৃত ফজর আলীর ছেলে। 

জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় ইসমাইল হোসেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে হঠাৎ উত্তেজিত হয়ে কর্তব্যরত মেডিকেল অফিসারসহ চিকিৎসক-ওয়ার্ড বয়ের ওপর চড়াও হন। এ সময় জরুরি বিভাগে কর্তব্যরত তাহমিদ হাসান এগিয়ে এলে তার ওপর হামলা করেন। 

ভুক্তভোগীরা বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। ঘটনার পর থেকে আমরা মানসিক ও শারীরিকভাবে অসুস্থতাবোধ করছি। আমরা জরুরি বিভাগে যথাযথ নিরাপত্তার দাবি জানাচ্ছি।’

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, ‘ঘটনার পর বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।’

হাসপাতালের ভেতরে এমন ঘটনা হলে সাধারণ মানুষকে কীভাবে সেবা দেব- এমন প্রশ্নও তুলেছেন তিনি।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ‘লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   চিকিৎসকের ওপর হামলা   স্টাফের ওপর হামলা   যুবকের হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close