মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
ডিমলায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:০৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নীলফামারীর ডিমলা উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৭ জুন) বিকালে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত রুপাইয়া বেগম (৪) ও আশফিকা বানু (৪) আপন চাচাতো বোন।

এলাকাবাসী জানায়, রোববার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তর সোনাখুলী গ্রামের দুই ভাই রবিয়াল ইসলামের মেয়ে রূপাইয়া ও আউয়াল ইসলামের মেয়ে আশফিকা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের সদস্যদের অজান্তে পাশের একটি পুকুরে গোসল করতে নেমে গভীর পানিতে তলিয়ে যায়। তাদেরকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রা ওই দুই শিশুকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসকের কাছে নেয়। পরে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, ‘একই পরিবারের দুই ভাইয়ের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া পড়েছে।’

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ‘এখন পর্যন্ত বিষয়টি আমাদের জানা নেই। খোঁজখবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিমলা   পানিতে ডুবে মৃত্যু   শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close