শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
দেশজুড়ে
বাজিতপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:২৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় বজ্রপাতে উত্তম গাঙ্গুলী (৪৭) নামে কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হিলচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সরিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

উত্তম গাঙ্গুলী সরিষাপুর গ্রামের বাসিন্দা এবং মৃত দুলাল গাঙ্গুলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি স্থানীয়ভাবে পুরোহিতের দায়িত্বও পালন করতেন।

স্থানীয় সুত্রে জানা যায়, রোববার বিকালে উত্তম গাঙ্গুলী কৃষিকাজের উদ্দেশ্যে মাঠে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বজ্রপাতের পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। 

উত্তম গাঙ্গুলীর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম নাহিদ বলেন, ‘কৃষক হওয়ার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠানে পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করায় তিনি এলাকায় পরিচিত ও সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।’

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, ‘পুলিশ নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহের সৎকারের ব্যবস্থা করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাজিতপুরে বজ্রপাত   কৃষকের মৃত্যু   বজ্রপাতে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close