শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      
প্রিয় ক্যাম্পাস
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি তোজাম্মেল হোসেন
ইবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম
তোজাম্মেল হোসেন

তোজাম্মেল হোসেন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ (সংশোধিত-২০২৫)’-এর ১০ (১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। 

রোববার (৭ জুন) দুপুরে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যা পূর্বে ঘটে সে পর্যন্ত বহাল থাকবেন। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’

তোজাম্মেল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা। এছাড়া বর্তমানে তিনি ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সহ-সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এছাড়াও ইতোপূর্বে তিনি দীর্ঘদিন জিয়া পরিষদের সভাপতি, একবার শিক্ষক সমিতির সভাপতি ও বিভাগীয় সভাপতিসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মেহেরপুর বিশ্ববিদ্যালয়   নতুন ভিসি তোজাম্মেল হোসেন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close