মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ফিল্মি স্টাইলে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুরে এক গরু ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে কুপিয়ে গরু বিক্রির নগদ ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। 

আহত গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেলিজানা গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গত রোববার (৭ জুন) কাজিপুর উপজেলার সোনামুখী হাটে গরু বিক্রি করেন। বিকালে আরও দুই ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে তিনি সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। হাজরাহাটি বাজারে ব্যবসায়ীদের গাড়ি পৌঁছালে ওঁৎ পেতে থাকা তিনজন দুষ্কৃতকারী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে গাড়ির গতিরোধ করে। এরপর চাইনিজ কুড়াল দিয়ে আব্দুর রাজ্জাককে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এ সময় তার কাছে থাকা ওই তিন ব্যবসায়ীর মোট ৬ লাখ ৯০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত চরভানুডাঙ্গা সড়কের দিকে চলে যায়। পরে স্থানীয় লোকজন ও আহত রাজ্জাকের সঙ্গে থাকা অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

রাতেই ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা আরেক ব্যবসায়ী রুহুল আমিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনাস্থলের এক ব্যবসায়ী জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই তিনজন লোক মোটরসাইকেল থামিয়ে সিএনজির তিনজন যাত্রীকে মারধর শুরু করে। তারা কিল-ঘুষি মারার পর কুপিয়ে জখম করে। ভয়ে আমরা দোকানঘরের আড়ালে চলে যাই। কয়েক সেকেন্ড পরই মোটরসাইকেল নিয়ে ওই তিন দুষ্কৃতকারী চলে যায়। এ ঘটনায় আমরা আতঙ্কে আছি।”

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. এনায়েতুর রহমান জানান, ফোন পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যবসায়ী চিকিৎসাধীন রয়েছেন। থানায় মামলা নেওয়া হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলমান রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   গরু ব্যবসায়ী   ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close