বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পোরশা সীমান্তে পুশইন ঠেকাল বিজিবি ও স্থানীয় জনতা
ডিএম রাশেদ, পোরশা (নওগাঁ)
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:৫৮ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। 

রোববার (৭ জুন) রাতে উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত পোরশা সীমান্তের নিতপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা সীমান্তে শক্ত অবস্থান নেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দেন। বাড়তি নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ অনেক চেষ্টার পরে পিছু হটতে বাধ্য হয়।

১৬বিজিবির নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, ঘটনার দিন সন্ধার পর থেকে ১৫-২০জন ভারতীয় নাগরিকদের নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা  করেছিল বিএসএফ। আমরা বিজিবিসহ স্থানীয় জনসাধারন শক্ত অবস্থানে থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। 

বর্তমানে সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close