রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      
স্বাস্থ্য
জনস্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার: স্বাস্থ্যমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১:৩৫ পিএম

ঢাকায় আদ্-দীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

সোমবার (৮ জুন) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) কর্তৃক অনুদান হিসেবে এক লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী হাসপাতালটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার জানানো হবে।’

তিনি জানান, আদ্-দীন হাসপাতালের নবজাতক মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে আরও দুই দিন সময় নেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘জনস্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে কি না, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে ক্ষতিপূরণ দেওয়ার কারণে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।’

এ ঘটনায় সরকার আইনজীবী নিয়োগ করে প্রতিবেদন ও সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় সুপারিশ করবে বলেও জানান তিনি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু মৌসুম মোকাবিলায় সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে। অনুদান হিসেবে পাওয়া এক লাখ আইভি স্যালাইন স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাম রোগে শিশু মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ে টিকাদান কার্যক্রমে ঘাটতির কারণে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছিল। বর্তমান সরকার টিকাদান কার্যক্রম জোরদার করে হাম নির্মূলে কাজ করছে।’

ওষুধ শিল্পের অগ্রগতির কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এ খাতের আরও সম্প্রসারণে সরকার বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জনস্বার্থ   কঠোর সিদ্ধান্ত   সরকার   স্বাস্থ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close