মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ২:৫০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ যাত্রী। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। একজন নারী এবং দুইজন পুরুষ এবং একজন শিশু মারা গেছে৷ আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ থানায় আনা হয়েছে৷ পরিচয় শনাক্তের কাজ চলছে। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটির উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   নিহত   বাস দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close