মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:১৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় শারমিন নাহার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) সকালে উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর রামশালা গ্রামে এ ঘটনা ঘটে।

শারমিন নাহার ওই গ্রামের কৃষক শামীম হোসেনের স্ত্রী। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার মঙ্গলপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে বাড়িতে দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজন নিজেদের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে পাশের কক্ষে রান্নাঘরে শারমিনকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান তার স্বামী। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে আক্কেলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের স্বামী শামীম হোসেন বলেন, ‘রাতে বন্ধুদের সঙ্গে ক্যারাম খেলে বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়েছিল। এ নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে উঠে রান্নাঘরে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।’

স্থানীয় বাসিন্দা ও সোনামুখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোলায়মান আলী সরদার বলেন, ‘তাদের জানামতে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে। স্বামী-স্ত্রীর মধ্যে বড় ধরনের কোনো বিরোধ ছিল বলে তিনি শুনেননি।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close