সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
আন্তর্জাতিক
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৯, আহত ১৩৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ভয়াবহ এই কম্পনে অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। ফিলিপাইনের সিভিল ডিফেন্সের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় সিভিল ডিফেন্স অফিসের পরিচালক রদ্রিগো সোসমেনা জানান, নিহতদের মধ্যে ১২ জন সোকসারজেন অঞ্চলের। এই অঞ্চলটি চারটি প্রদেশ ও একটি শহর নিয়ে গঠিত—সাউথ কোটাবাটো, সুলতান কুদারাত, সারাঙ্গানি এবং জেনারেল সান্তোস সিটি। তিনি আরও জানান, ওই অঞ্চলে অন্তত ১৩৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়েছে। রাস্তাঘাটে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটি থেকে।

সরকারি বার্তা সংস্থা ফিলিপাইন ইনফরমেশন এজেন্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের বড় বড় ভবন ও বিপণিবিতান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের অত্যন্ত জনপ্রিয় ফাস্ট ফুড চেইন জলিবির অন্তত দুটি শাখা হুড়মুড় করে ভেঙে সড়কের ওপর ধসে পড়ছে। আতঙ্কিত মানুষকে এ সময় দিগ্বিদিক ছুটোছুটি করতে দেখা যায়।

শহরের মাস্টার সার্জেন্ট রবার্ট ডাগন জানান, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। তবে এই মুহূর্তে আমরা উদ্ধারকাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকায় ঠিক কতগুলো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

ভয়াবহ এই দুর্যোগের পর দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ফিলিপাইন রেড ক্রস। এরই মধ্যে সংস্থাটির উদ্ধারকারী দল মাঠে নেমে কাজ শুরু করেছে।

উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সমুদ্রসৈকত থেকে দূরে এবং উঁচু স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

সূত্র : বিবিসি

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফিলিপাইন   শক্তিশালী ভূমিকম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close