রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
দেশজুড়ে
রাণীশংকৈলে ভূমি অধিকার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উত্তরাঞ্চলের দরিদ্র ও ভূমিহীন জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের উদ্যোগে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। 

জনসংগঠনের সভাপতি তাবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ প্রধান, অতিরিক্ত মৎস্য কর্মকর্তা আব্দুল জলিল ও উপজেলা সমবায় কর্মকর্তা আহমদ হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম, সিডিএ’র মাঠ সমন্বয়কারী জাহেদুর রহমান, রাণীশংকৈল-পীরগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী সন্তোষ রায়, জনসংগঠনের সদস্য অবিনাস রায়, গজেন চন্দ্র রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘খাস জমিতে ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা, জমি সংক্রান্ত অন্যায়-অবিচার ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায়ে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

তারা ভূমিহীন পরিবারের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় ভূমি অধিকার রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, খাসজমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ ও ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জনসংগঠনের সদস্যদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাণীশংকৈল   ভূমি অধিকার   সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close