মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
সাতকানিয়ায় বিএডিসির বিরুদ্ধে কৃষি জমির ওপর খাল খননের অভিযোগ
একে আযাদ, সাতকানিয়া (চট্টগ্রাম)
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনায় ডেভার খালের প্রকৃত খালের জায়গায় খাল খনন না করে ব্যক্তি মালিকানাধীন জমির ওপর খাল খনন কাজ পরিচালনার অভিযোগ উঠেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ইঞ্জিনিয়ার ইকবালের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঞ্চনা ইউনিয়নের উত্তর কাঞ্চনা নাথপাড়া বটতল ২ নম্বর ওয়ার্ড এলাকায় বিএডিসির তত্ত্বাবধানে পরিচালিত ডেভার খাল পুনঃখনন প্রকল্পের আওতায় খালের নির্ধারিত অংশের বাইরে গিয়ে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন জমির ওপর মাটি কেটে খাল খনন করা হচ্ছে। এতে এলাকার বহু মানুষের রায়তি জমি, ফসলি জমি, গাছপালা, চলাচলের রাস্তা ও অন্যান্য স্থাবর সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

ক্ষতিগ্রস্ত নিরাঞ্জন নাথ বলেন, “আমাদের পৈত্রিক জমির ওপর দিয়ে জোরপূর্বক খাল কাটা হচ্ছে। কোনো ধরনের নোটিশ বা অনুমতি ছাড়াই তারা কাজ করছে। এতে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’

ননী দেবনাথ অভিযোগ করে বলেন, ‘‘খালের পুরাতন অবস্থান একদিকে থাকলেও বর্তমানে অন্যের ব্যক্তিগত জমির ওপর খাল খনন কাজ চালানো হচ্ছে। আমরা বাধা দিলে দায়িত্বরত লোকজন আমাদের কথা শুনছে না।’

এলাকাবাসীর দাবি, খাল খননকাজ শুরুর আগে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মতামত গ্রহণ করা হয়নি। এমনকি
যথাযথ জরিপ, পরিমাপ ও সরেজমিন তদন্ত ছাড়াই কাজ পরিচালনা করা হচ্ছে। 

অভিযোগ রয়েছে- মূল সিট ও নকশার সঙ্গে মিল না রেখে মনগড়া উপায়ে অন্যের ব্যক্তিগত জমিতে খাল খনন করা হয়েছে। 

এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার,জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাতকানিয়া সহকারী কমিশনারসহ (ভূমি) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে। 

ইকবাল হোসেন অভিযোগের বিষয়টি স্বীকার করেন। তবে সাংবাদিকদের প্রশ্নের সন্তোষজনক জবাব না দিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত সরেজমিন তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাতকানিয়ায   বিএডিসি   কৃষি জমির ওপর খাল খনন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close