সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ জুন ২০২৬
শিরোনাম: চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা      আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী      এসএসসির ফল ২০ জুলাই      ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৯, আহত ১৩৪      ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা, বদলা নিয়েছে ইরান      ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৪      ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন      
দেশজুড়ে
যাত্রীদের দুর্ভোগ কমাতে বালিখলা ঘাটে নির্মিত হচ্ছে যাত্রী ছাউনি
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা ফেরিঘাটে যাত্রীদের দুর্ভোগ কমাতে যাত্রী ছাউনির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

সোমবার (৮ জুন) দুপুরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিতব্য এ যাত্রী ছাউনির কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, বালিখলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য কুতুব উদ্দিন, বাজার কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

ইটনা উপজেলার বাসিন্দা ও নিয়মিত যাত্রী মো. আব্দুল কাদির বলেন, “বালিখলা ঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু এখানে বসার বা আশ্রয়ের কোনো ব্যবস্থা ছিল না। বৃষ্টি হলে ভিজতে হতো, আবার তীব্র রোদেও দাঁড়িয়ে থাকতে হতো। যাত্রী ছাউনি নির্মাণ হলে সাধারণ মানুষের অনেক উপকার হবে।”

স্থানীয় ব্যবসায়ী মো. সাইদুল ইসলাম বলেন, “হাওরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ঘাটে দীর্ঘদিন ধরেই একটি যাত্রী ছাউনির প্রয়োজন ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ায় আমরা খুশি। ছাউনির পাশাপাশি নিরাপত্তা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও শৌচাগার নির্মাণ করা হলে যাত্রীদের ভোগান্তি আরও কমবে।”

এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ শেষ করে যাত্রী ছাউনিটি দ্রুত জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। পাশাপাশি ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করারও দাবি জানান তারা।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামসহ বিশাল হাওর অঞ্চলের লাখো মানুষ প্রতিদিন বালিখলা ফেরিঘাট ব্যবহার করে যাতায়াত করেন। রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাদের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই এ যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের পক্ষ থেকে এখানে একটি যাত্রী ছাউনি নির্মাণের দাবি ছিল। সড়ক ও জনপথ বিভাগের (রোডস অ্যান্ড হাইওয়ে) অনুমতি নিয়ে সরকারি জায়গায় এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।”

তিনি আরও জানান, যাত্রী ছাউনির সঙ্গে টয়লেট ও প্রয়োজনীয় অন্যান্য সুবিধার ব্যবস্থাও রাখা হবে, যাতে সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারেন। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও সহজ হবে।

সম্প্রতি মিঠামইন-করিমগঞ্জ নৌপথে সংঘটিত ছিনতাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হাওরাঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। যাত্রীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “নতুন পুলিশ সুপার দায়িত্ব নেওয়ার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। করিমগঞ্জ থানার নতুন ওসিও দায়িত্ব পালনে আন্তরিক ও তৎপর। তবে একটি এলাকার সমস্যা ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানতে একজন কর্মকর্তার কিছুটা সময় প্রয়োজন হয়।”

জেলা পরিষদের প্রশাসক বলেন, “জেলা পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের সেবা নিশ্চিত করতে কাজ করছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে ১৫ থেকে ২০টি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে এবং আরও ৩০ থেকে ৪০টি নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

তিনি বলেন, “জেলা পরিষদ মানুষের সেবার জন্য কাজ করে। জনগণের যেকোনো যৌক্তিক দাবি ও প্রয়োজন পূরণে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাব।”

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close