বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে দুই দিনের ব্যবধানে পাঁচ মাদরাসা ছাত্র নিখোঁজ
মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর)
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় মাত্র দুই দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট পাঁচজন মাদরাসা ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

নিখোঁজের মধ্যে রয়েছে পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২), আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪) ও চান্দেরনগর এলাকার ওয়াসিমের ছেলে আব্দুলাহ আল আনসারী (১০)।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকায় অবস্থিত তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়।

রোববার (৭ জুন) দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানীয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরও তিন মাদরাসাছাত্র নিখোঁজ হয়। মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর নিজ নিজ বাড়িতে ফিরে আসেনি।

সোমবার (৮জুন) সকালে নালিতাবাড়ী খাদ্য গুদামসংলগ্ন এলাকা থেকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আব্দুলাহ আল আনসারী নামে আরও এক মাদরাসাছাত্র।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা নালিতাবাড়ী থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

এ বিষয়ে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম বলেন, ‘নিখোঁজ মাদরাসা ছাত্রদের উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় খোঁজখবর ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   মাদরাসা ছাত্র নিখোঁজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close