সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
দেশজুড়ে
আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ জুন ) সকালে উপজেলা পরিষদের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব উপকরণ বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে বাস্তবায়নাধীন ‘টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের সদস্যদের মধ্যে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়।

বিতরণকৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে ধান কর্তন যন্ত্র (রিপার) ৪টি, এলএলপি (জমিতে পানি দেওয়ার যন্ত্র) ৫ সেট ফিতা, ১২টি হ্যান্ড স্প্রেয়ার ও ২টি ভুট্টা মাড়াই যন্ত্র। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭টি গ্রুপের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ‘সরকার কৃষির আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে উন্নত কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো হচ্ছে।’

তিনি কৃষকদের যথাযথভাবে এসব যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘কৃষকদের প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করতেই প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের ডিজিটাল কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এর ফলে কৃষকদের সময় ও শ্রম দুটোই সাশ্রয় হবে এবং কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।’

তাপসী রাবেয়ার সভাপতিত্বে ও মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আমিনুল ইসলাম সুমন, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তামান্না ইসলাম, জেলা বিএনপির সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন,
বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, বিএনপি নেতা ইয়ার হোসেন, শফিকুল আলম তোরান, দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আখাউড়ায   কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close