শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
দেশজুড়ে
চাটখিলে প্রবাসী পরিবারের জমি থেকে মাটি নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা
মো. মনির হোসেন সোহেল, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাধুরখিল গ্রামে ব্রিটিশ প্রবাসী একটি পরিবারের পৈত্রিক সম্পত্তি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারটি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করার সুযোগে দুর্বৃত্তরা তাদের প্রায় ১৬৪ শতাংশ কৃষি জমি ও মাছের প্রজেক্ট থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ব্রিটিশ প্রবাসী মনোয়ারা বেগম চাটখিলের মৃত আব্দুল কাদিরে স্ত্রী। তার চার মেয়ে সুজানা আক্তার, তাসলিমা আক্তার, রাবেয়া বেগম ও রাহিমা খাতুন প্রবাসে থাকেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে তাদের ফসলি জমি ও মাছের প্রজেক্ট থেকে মাটি কেটে ট্রাকে করে অন্যত্র বিক্রি করা হচ্ছে। তাদের প্রায় ২০ লক্ষাধিক টাকার মাটি বিক্রি করে ফেলছে দুর্বৃত্তরা এবং ধীরে ধীরে কয়েক কোটি টাকার সম্পদের ক্ষতি হচ্ছে।

এলাকাবাসীর মাধ্যমে খোঁজ নিয়ে পরিবারটি জানতে পারে, সুজানা আক্তারের সাবেক স্বামী আওয়ামী লীগ নেতা বাদুলি গ্রামের মোহাম্মদ সেলিম (পিতা মৃত চেরাজুল হক) কয়েকজন বিএনপি নেতার সহায়তায় এই মাটি কাটার কার্যক্রম পরিচালনা করছেন।

এ বিষয়ে মনোয়ারা বেগম গত ২ জুন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল দিয়েছেন।

মনোয়ারা বেগম বলেন, “আমরা প্রবাসে থাকার কারণে দুর্বৃত্তরা দিন-রাত আমাদের জমি থেকে মাটি কেটে বিক্রি করছে। এতে আমাদের ফসলি জমি ও মাছের প্রজেক্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ছি।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাটখিল   প্রবাসী পরিবার   জমি থেকে মাটি   মাটি নিয়ে যাওয়া   দুর্বৃত্ত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close