শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের ইচ্ছা, নজর রাখছে ভারত      বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিচ্ছে মালয়েশিয়া      পৃথিবীর সব দেশকে সতর্ক করল ইরান      মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় যুক্ত হলো ৩৩৮ বাংলাদেশি এজেন্সি      
অর্থনীতি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের ইন্সেন্টিভ দেবে গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৭:১৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন এখন থেকে তাদের ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের (মাঠকর্মী) ইন্সেন্টিভ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে প্রদান করবে। এ লক্ষ্যে বিকাশের ‘ডিসবার্সমেন্ট সল্যুশন’ ব্যবহারের জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর জিপি হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় গ্রামীণফোন দেশব্যাপী তাদের মাঠকর্মীদের ইন্সেন্টিভের অর্থ সরাসরি বিকাশ অ্যাকাউন্টে পাঠাবে। সংশ্লিষ্টরা জানান, এর ফলে মাঠপর্যায়ের আর্থিক ব্যবস্থাপনা আরও দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ হবে। পাশাপাশি পরিচালনগত জটিলতা কমবে এবং অর্থ বিতরণ প্রক্রিয়া আরও কার্যকর হবে।

অন্যদিকে, সুবিধাভোগীরা দেশের বিভিন্ন স্থানে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট ও এটিএম বুথ থেকে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারবেন। এছাড়া ক্যাশ আউটের পাশাপাশি বিল পরিশোধ, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, শিক্ষা ও সরকারি সেবার ফি প্রদান, সঞ্চয়, ঋণ, রেমিট্যান্স গ্রহণ, ই-টিকেটিং ও অনুদানসহ বিকাশের বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন।

গ্রামীণফোনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার ফারহা নাজ জামান, চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মোহাম্মদ শরীফ মাহমুদ খান এবং ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান শেখ ইফতেখার আহমেদ। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, বিজনেস সেলস বিভাগের প্রধান মাসরুর চৌধুরী এবং টেলিকম পেমেন্টস বিভাগের ইভিপি ও প্রধান শাফায়াতুল ইসলাম খান।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিকাশ   ফিল্ড ফোর্সের ইন্সেন্টিভ   গ্রামীণফোন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close