শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
খেলাধুলা
শ্রীমঙ্গলের সরফরাজ আহমেদ বিসিবির পরিচালক নির্বাচিত
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:২০ পিএম
মো. সরফরাজ আহমেদ সরফু

মো. সরফরাজ আহমেদ সরফু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান মো. সরফরাজ আহমেদ সরফু। তিনি বর্তমানে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর। ইউকে বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ছিলেন তিনি। 

সরফু বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ার খবরে মৌলভীবাজারের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। সরফরাজ আহমেদ সরফু শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সামাজিক ও ক্রীড়াক্ষেত্রেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক উদ্যোগ, যুব উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ক্রীড়া সংগঠনের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ তৈরিতে তার অবদান রয়েছে। 

স্থানীয় ক্রীড়ামোদীরা বলেন, সরফু একসময় ক্রিকেটার হিসেবে মাঠে সক্রিয় ছিলেন। পাশাপাশি স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও সংগঠক হিসেবে তার ভূমিকা ক্রীড়াঙ্গনে এখনো প্রশংসিত। দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ততা, সংগঠক হিসেবে দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। স্থানীয় পর্যায়ে ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তার প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।’

বিএনপি নেতা সরফু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের কলেজ রোড এলাকার মৃত নাসিম আহমেদের পুত্র। 

পরিচালক নির্বাচিত হওয়ায় মো. সরফরাজ আহমেদ সরফু বিসিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পরিচালনা পরিষদ সদস্যসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ‘দেশের ক্রিকেট উন্নয়নে ও শ্রীমঙ্গলসহ মৌলভীবাজারের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।’ 

এদিকে, স্থানীয় ক্রীড়া সংস্থা, ক্রীড়ামোদী মহল, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ নানাভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করেন, সরফরাজ আহমেদ সরফুর এই নতুন দায়িত্বের মাধ্যমে মৌলভীবাজারের ক্রীড়াঙ্গন আরও গতিশীল হবে এবং জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   সরফরাজ আহমেদ   বিসিবির পরিচালক নির্বাচিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close