মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
নীলফামারীতে হতদরিদ্র নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৮:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী শহরে হতদরিদ্র ১৮০ জন নারীর মাঝে বিনামূল্যে ৩ হাজার ৬০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ জুন) বিকালে শহরের নতুন বাজারস্থ ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যাক ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় এসব হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফরহাদ নোমান। 

ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা এনজিও ফেডারেশনের সভাপতি ভুবন চন্দ্র রায়, ব্র্যাকের ক্ষুদ্রঋণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান প্রমুখ।

মো. মোখলেছুর রহমান জানান, সংস্থার খুদ্রঋণ কর্মসূচির উদ্যোগে জেলার ছয় উপজেলার ১৮০ জন হতদরিদ্র নারীকে স্বাবলম্বী করতে প্রতি জনের মাঝে ১৮ দিন বয়সের ২০টি করে মোট ৩ হাজার ৬০০টি খাঁকি ক্যাম্পেবেল হাঁসের বাচ্চা বিনামূল্যে বিতরণ করা হয়। একই কর্মসূচির আওতায় বিনামূল্যে ৩ হাজার ৬০০টি মুরগীর বাচ্চা ও ২ লাখ ১০ হাজার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   হতদরিদ্র নারী   হাঁসের বাচ্চা বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close