সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৮ জুন ২০২৬
শিরোনাম: প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়      তনু হত্যা মামলায় সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা      বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টিতে সর্বোচ্চ গোল মেসির      ১৯৯৪ সালে ব্রাজিলের চতুর্থ শিরোপা ও নিষিদ্ধ ম্যারাডোনা      জলবায়ু ঝুঁকি মোকাবেলায় নীতিমালা আধুনিকায়ন করছে সরকার : ত্রাণমন্ত্রী      চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা      আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
কালাইয়ে স্কুল কমিটির নির্বাচনে সংঘর্ষ, প্রার্থীসহ আহত ৯
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই প্যানেলের কর্মী-সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্যানেলের প্রার্থীসহ দুই প্যানেলের কমপক্ষে ৯ জন আহত হয়েছে। 

সোমবার (৮ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

পুলিশের দানি, পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোট গ্রহণ শেষ হয়েছে।

আহতরা হলেন প্রার্থী শেখ শাহাঙ্গীর আলম ও তার কর্মী-সমর্থক শেখ হাবিবুর রহমান, মিথন মন্ডল, ইউসুফ আলী এবং অপর প্যানেলের সাদিক হোসেন, মুনছুর রহমান, জুয়েল রানা, রশিদুল ইসলাম ও রানা মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের জন্য চারজন অভিভাবক সদস্যের নাম নির্ধারণ করতে নির্বাচনের আয়োজন করে কর্তৃপক্ষ। নির্বাচনে আনিছুর রহমান ও শেখ শাহাঙ্গীর আলমের নেতৃত্বে দুই প্যানেলে ৮ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী অংশ নেন। প্রচার-প্রচারণা শেষে সোমবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটার সংখ্যা ৩৪০ জন। এরইমধ্যে ভোট গ্রহণ চলাকালে দুপুর আড়াইটার দিকে লাইনে এক ভোটারের সাথে কথা বলাকে কেন্দ্র প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের কর্মী-সমর্থকের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শেখ শাহাঙ্গীর আলমসহ দুই প্যানেলের ৯ জন আহত হয়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ছাইদুর রহমান বলেন, ‘দুই প্যানেলের লোকজনই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আজকের যে ঘটনা তা নতুন কিছু নয়, ভোট অছিলা মাত্র। আসলে মারামারির ঘটনা পূর্বপরিকল্পিত।’

শেখ শাহাঙ্গীর আলম বলেন, ‘আনিছুর প্যানেলের লোকজন পরাজয় ভেবে ভোটের আগে থেকে আমার লোকজনকে হুমকি দিয়ে আসছে। আজ আবার তারা সবাই মিলে বাহির থেকে ভাড়াটে লোকজন এনে আমাকেসহ আমার লোকজনকে মারধর করেছে। মামলা অবশ্যই করবো।’

আনিছুর রহমান বলেন, ‘সত্যের জয় হবেই হবে। শেখ শাহাঙ্গীর আলম যতই বাহানা করুক না কেন, ওর মাফ নেই। ওর চেয়ে আমার বেশি লোকজন মার খেয়ে আহত হয়েছে। আগে লোকজনদের চিকিৎসা দেই, তারপর আমিও ওদের বিরুদ্ধে থানায় মামলা করবো।’

নির্বাচনের প্রিজাইডিং ও কর্মকর্তা উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, ‘বাহিরে মারপিটের ঘটনা হলেও আমি ভোট গ্রহণ বন্ধ করি নাই। ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেছে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। কোনো পক্ষ অভিযোগ বা মামলা করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিম আরা বলেন, ‘মারামারির খবর পেয়েছি। পুলিশ পরিবেশ শান্ত করেছে। ভোট গ্রহণে সংশ্লিষ্টরা ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ করে উপজেলায় ফিরে এসেছে। মারপিটের ঘটনায় অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কালাই   স্কুল কমিটির নির্বাচন   প্যানেলের সংঘর্ষ   প্রার্থী আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close