শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বরিশাল বিভাগ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:২২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

১১তম ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৫) ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল বিভাগ। তৃণমূল পর্যায়ের উদীয়মান ফুটবলারদের দক্ষতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) রাজধানীর মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ প্রাঙ্গণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে।

ফাইনাল ম্যাচে রংপুর বিভাগকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় বরিশাল বিভাগ। রানার্সআপ হয় রংপুর বিভাগ। দেশের আটটি বিভাগের ক্ষুদে ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) মো. মাহফুজুল আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক (যুবসেবা) মো. মাহবুবুর রহমান।

এর আগে সেমিফাইনালে সিলেট বিভাগকে হারিয়ে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগকে পরাজিত করে ফাইনালে ওঠে বরিশাল বিভাগ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ডেভেলপমেন্ট কাপ ফুটবল   অনূর্ধ্ব-১৫  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close