মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
ঈশ্বরদী প্রেস ক্লাবের নতুন সভাপতি মান্নান ও সাধারণ সম্পাদক মেহেদী
পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা জেলার ঈশ্বরদী প্রেস ক্লাবের আংশিক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (৮ জুন) দুপুর ১২টায় ক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ঈশ্বরদী প্রেস ক্লাবের গঠনতন্ত্রের বিধি মোতাবেক সাবজেক্ট কমিটির পরামর্শে নবগঠিত কমিটিতে সাপ্তাহিক সমকোণের সম্পাদক আব্দুল মান্নান টিপু সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদী হাসান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি দৈনিক খবরের কাগজ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন ও দৈনিক সমকাল প্রতিনিধি সেলিম সরদার, সহসাধারণ সম্পাদক দৈনিক বীর বাংলা সম্পাদক ওহেদুজ্জামান টিপু, কোষাধ্যক্ষ দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি শহীদুল্লাহ্ খান।

এ ছাড়া কার্য নির্বাহী সদস্যরা হলেন দৈনিক করতোয়ার প্রতিনিধি এসএম ফজলুর রহমান, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি স্বপন কুমার কুন্ডু, সাপ্তাহিক জংশনের সম্পাদক এসএম রাজা ও সাপ্তাহিক ঈশ্বরদী বার্তা সম্পাদক আজিজুর রহমান খান।

সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ঈশ্বরদী প্রেস ক্লাবকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

আব্দুল মান্নান টিপু বলেন, ‘ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী অচিরেই ১৭ জনের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন কমিটি কাজ করবে।’ 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী প্রেস ক্লাব   নতুন সভাপতি মান্নান   সাধারণ সম্পাদক মেহেদী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close