শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
মৌলভীবাজার জেলা আইনজীবী বারে হামলা, আহত দুই
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির বারে হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে দুইজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত সুজন খান নামের ব্যক্তিকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার (৮ জুন) দুপুরে জেলা আইনজীবী সমিতির ৩ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গাসংক্রান্ত বিরোধ চলছে জসিম খান ও জমসেদ খান পরিবারের মধ্যে। এই বিরোধ নিয়ে তাদের মধ্যে একাধিক ঝগড়া হয়। এ নিয়ে মৌলভীবাজার সদর থানায় জমসেদ খান সাতজনকে অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পুলিশ প্রতিবেদন দাখিল করেন মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে। সোমবার এই মামলায় হাজিরা দিতে এসে একপর্যায়ে জেলা আইনজীবী ভবনের ভেতরে ঝগড়ায় লিপ্ত হয়।

এ সময় জমসেদ, সাকের ও তারেক খানসহ আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে জসীম, বেলাল ও সুজন খানসহ বেশ কয়েকজনের ওপর হামলা করে। 

জসিম খান বলেন, ‘আমরা আদালতে হাজিরা দিয়ে আইনজীবী বারে যাই। সেখানে জমসেদ খানের লোকেরা আমাদের ওপর হামলা চালায়। হামলায় দুইজন আহত হন। তার মধ্যে গুরুতর আহত হয়েছেন সুজন খান। আমরা তাকে হাসপাতালে ভর্তি করেছি। এই ঘটনায় আমরা থানায় মামলা করব।’

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নুল হক বলেন, ‘বিবদমান দুইটি পক্ষ আদালতে হাজিরা দিয়ে বারে আসে। এক পক্ষ আরেক পক্ষের ওপর বার ভবনে হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা বিব্রত।’

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বারের আইনজীবীদের সঙ্গে কথা বলেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার   জেলা আইনজীবী বারে হামলা   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close