বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
শিক্ষা
সংসদ অধিবেশন দেখল দেবিদ্বারের ১৫৩ শিক্ষার্থী
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫৩ জন জুনিয়র বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীকে নিয়ে রাজধানীতে ব্যতিক্রমী শিক্ষা সফরের আয়োজন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাংসদ ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৮ জুন) দিনব্যাপী এ সফরে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন, সংসদ পাঠাগার, বাংলাদেশ সামরিক জাদুঘর ও নভোথিয়েটার পরিদর্শন করে। 

পাশাপাশি তারা সংসদ ভবনের গ্যালারিতে বসে চলমান সংসদ অধিবেশন সরাসরি উপভোগ করার বিরল সুযোগ লাভ করে।

সফরে হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে থেকে বিভিন্ন স্থাপনার ইতিহাস, গুরুত্ব ও রাষ্ট্র পরিচালনায় এসব প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে ধারণা দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “পাঠ্যবইয়ের বাইরে বাস্তব জ্ঞান অর্জন এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতেই এ শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগ তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।”

শিক্ষার্থী সৈয়দ রিজওয়ান হাসান ও তানিয়া আক্তার বলেন, “জাতীয় সংসদ ভবন ও সামরিক জাদুঘর নিজের চোখে দেখতে পেরে আমরা আনন্দিত। সংসদ অধিবেশন সরাসরি দেখা আমাদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।”

দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন সরকার ও দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান এ উদ্যোগকে শিক্ষার্থীদের জ্ঞান ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংসদ অধিবেশন দেখা   দেবিদ্বারের শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close