রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ভিক্ষুকদের দোকান ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন ডিসি
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:২৮ পিএম আপডেট: ০৮.০৬.২০২৬ ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ভিক্ষুকদের পুনর্বাসনে দোকান ঘর ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা পরিষদের চত্বরে এ দোকান ঘর, দোকানের মালামাল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলার তিনজন ভিক্ষুককে পুনর্বাসনে ফিতা কেটে দোকান ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

মালামালসহ দোকান ঘর প্রতি ব্যয় হয়েছে ৫০ হাজার টাকা। বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ জাতীয় পরিষদের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ দোকানগুলো বাস্তবায়ন করা হয়।

এর আগে ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ১০ জন ব্যক্তিকে সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়। একজন ঋণগ্রহীতা ১৮ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ পেয়েছেন। পরে উপজেলা পরিষদ চত্বরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   ভিক্ষুকদের দোকান   প্রতিবন্ধীদের হুইল চেয়ার   জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close