শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      
খেলাধুলা
বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে পরদিনই শাকরুলের পদত্যাগ, নেপথ্যে কী?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পরিচয়টা নিজের সঙ্গে ২৪ ঘণ্টাও রাখলেন না মীর শাকরুল আলম সীমান্ত। পারিবারিক ব্যবসায় সময় দেওয়ার বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সোমবার (৮ জুন) দুপুরে নিজের পদত্যাগপত্র বিসিবিকে পাঠিয়েছেন শাকরুল আলম। রাজশাহী বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হয়েছিলেন তিনি। 

প্রতিযোগি না থাকায় শাকরুল আলমকে নির্বাচনও করতে হয়নি। বিসিবি নির্বাচনে এবার সরকারী দল সংশ্লিষ্ট যে কজন পরিচালক আছে, তাদেরই একজন ছিলেন তিনি। বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম সীমান্ত। ক্যাটাগরি-১ বা জেলা-বিভাগের প্রতিনিধি হিসেবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। 

তবে বিসিবির নির্বাচনের আগের থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। চারিদিকে সেই খবর ছড়িয়ে পড়ে। গঠনতন্ত্র অনুযায়ী নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করে শাকরুল আমল আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চিঠি দিয়েছেন। নতুন বোর্ড সভাপতি তামিম ইকবাল বরাবর এই চিঠি দেওয়া হয়েছে। বোর্ডের দপ্তর চিঠি গ্রহণ করেছে। 

পদত্যাগের কারণ প্রসঙ্গে চিঠিতে শাকরুল আলম লেখেন, ‘বর্তমানে আমার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক সকল ব্যবসা আমার উপর ন্যাস্ত থাকায় এরকম একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে যথাযথ ভূমিকা রাখা সম্ভব হবে না বিধায় ব্যবসায়িক ব্যস্ততার কারণে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ জনের। একজন পরিচালক সরে যাওয়াও সেই ক্যাটাগরিতে নতুন করে উপনির্বাচন হবে। নির্বাচনের আগে ২৫ পরিচালনা পর্ষদের মধ্যে ৮ জন নির্বাচিত হয়ে গিয়েছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন করেছে আরও ২ জনকে। বাকি ১৫ পদেই হয়েছে নির্বাচন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  শাকরুলের পদত্যাগ   বিসিবি পরিচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close