রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
খেলাধুলা
শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার সাতজনের অ্যাডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানকে আহ্বায়ক ও মো. মোবারক হোসেন লুপ্পাকে সদস্য সচিব করা হয়েছে। 

কমিটির সদস্যরা হলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার অসীম কুমার কর, উপজেলা সমাজসেবা অফিসার মো. সুয়েব হোসেন চৌধুরী ও স্থানীয় ক্রীড়াবিদ মীর মো. কালাম আহমেদ।

গত ১০ মে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্বে) টিটন খীসা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। পত্রের স্মারক নম্বর: ৩৪.০৩.০০০০.০০০.০০৬.০৫.০০২৪.২৬.৫৪৫/১ (৭)।

পত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮’-এর ধারা ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতা অনুসরণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮’-এর ধারা ২ (৪) ও ৮-এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক সদয় অনুমোদিত হয়েছে। 

পত্রে আরো উল্লেখ করা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র মোতাবেক নির্ধারিত সময়ের মধ্যে গঠনতন্ত্রে উল্লিখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেবেন।

মো. জিয়াউর রহমান বলেন, ‘আজ হোয়াটসঅ্যাপে জেলা থেকে চিঠি পেয়েছি। তবে এখনও হার্ড কপি পাইনি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থা   অ্যাডহক কমিটি অনুমোদন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close