বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
গভীর রাতে ভূমিকম্পে কাঁপল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে।

মঙ্গলবার (৯ জুন) দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের সারগাজ এলাকার কাছে ৫ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে আশপাশের এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পপ্রবণ অঞ্চলে নতুন এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির মেহর সংবাদ সংস্থা। সোমবার (৮ জুন) দিবাগত গভীর রাতে হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়।

মেহরের খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

অবশ্য যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৯ বলে রেকর্ড করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল মিনাব শহরের প্রায় ১০১ কিলোমিটার উত্তরে।

প্রসঙ্গত,  হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকাটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে ইরানি মালভূমির নিচে বিভিন্ন টেকটোনিক প্লেটের জটিল পারস্পরিক ক্রিয়ার কারণে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভূমিকম্প   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close