শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকেই নিতে হবে : শামা ওবায়েদ      ● মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী      ● আবুধাবি টেস্টের প্রথম দিনে ব্যাকফুটে বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩০০      ● হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      
দেশজুড়ে
শেরপুরে জমি থেকে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জমিতে চড়াতে দেওয়া হাঁস ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামের এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন কানাইকান্দর পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি জমিতে চড়াতে দেওয়া হাঁস আনতে যান সাব্বির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত সরাসরি একটি মেহগনি গাছ ও সাব্বিরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। এ সময় গাছের একটি ডাল ভেঙে মাটিতে পড়ে।

লোকজন ও আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সকালে হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ছেলেটি মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি।”

তরুণ সাব্বিরের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কানাইকান্দর স্কুলপাড়া এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বজ্রপাত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close