বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
বিনোদন
রাতারাতি সাফল্য ভয়ংকর: সারা আলী খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:০০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী সারা আলী খান মনে করেন, অভিনয়জীবনে রাতারাতি পাওয়া সাফল্য যেমন ভয়ংকর হতে পারে, তেমনি হঠাৎ ব্যর্থতাও একজন শিল্পীর জন্য বড় চ্যালেঞ্জ। 

সম্প্রতি নতুন ছবি পতি পত্নী অউর ওহ দোর প্রচারণায় অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, সাফল্য-ব্যর্থতা এবং সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

বর্তমানে সারা ব্যস্ত পরিচালক মুদাসসর আজিজ পরিচালিত কমেডি ছবি পতি পত্নী অউর ওহ দো-এর প্রচারে। ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বি।

ছবির নাম নিয়ে পরকীয়ার ইঙ্গিত থাকার আলোচনা প্রসঙ্গে সারা বলেন, এটি পুরোপুরি পারিবারিক বিনোদনের ছবি। তার ভাষায়, “এটা এমন একটি সিনেমা, যা পরিবারের সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।”

সহ-অভিনেতা আয়ুষ্মান খুরানার প্রশংসা করে সারা বলেন, তিনি সেটে সব সময় প্রাণবন্ত পরিবেশ বজায় রাখতেন। প্রথম দিকে আয়ুষ্মানকে খুব গম্ভীর মনে হলেও পরে তার রসবোধ দেখে মুগ্ধ হন তিনি।

ক্যারিয়ারের শুরুতে পাওয়া সাফল্যের প্রসঙ্গে সারা জানান, তার প্রথম দুই ছবি ‘কেদারনাথ’ এবং ‘সিমবা’ মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পান। তবে সেই সময়ই মা অমৃতা সিং তাকে সতর্ক করেছিলেন।

সারা বলেন, “মা বলেছিলেন, রাতারাতি সাফল্য খুব ভয়ংকর। কারণ সবকিছু খুব দ্রুত ঘটে যায়। পরে যখন কিছু ছবি দর্শকের ভালোবাসা পায়নি, তখন সেটাও আরও কঠিন অভিজ্ঞতা ছিল।”

প্রথম দিকের সাফল্যের পর ‘লাভ আজ কাল’ ও ‘কুলি নম্বর ১’ প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে ‘আতরঙ্গী রে’ তে তার অভিনয় প্রশংসিত হয়।

সমালোচনা প্রসঙ্গে সারা বলেন, তিনি গঠনমূলক সমালোচনাকে গুরুত্ব দেন। তবে সব ধরনের মন্তব্যকে গুরুত্ব দিলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। তার মতে, একজন শিল্পীর উচিত নিজের কাজের উন্নতিতে মনোযোগ দেওয়া এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা চালিয়ে যাওয়া।

সাইফ আলী খানও অমৃতা সিংয়ের কন্যা সারা ২০২৬ সালে বলিউডে আট বছর পূর্ণ করেছেন। নিজের যাত্রা নিয়ে তিনি বলেন, “মনে হয় যেন সেদিনই ‘কেদারনাথ’-এর শুটিং করেছি। সময় কত দ্রুত চলে গেছে, ভাবতেই অবাক লাগে।”

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close