রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
প্রিয় ক্যাম্পাস
পবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সদ্য সাবেক  উপ-উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের (এনটোমোলজি) অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবির এন্টোমোলজি বিভাগের প্রফেসর ও প্রো-ভাইস চ্যান্সেলর ড. এস. এম. হেমায়েত জাহানকে প্রো-ভিসির পদ থেকে অব্যাহতি দিয়ে ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামের এক শিক্ষানুরাগী ও সম্ভ্রান্ত পরিবারে ১৯৭৭ সালের ২৮ অক্টোবর জন্মগ্রহণ করেন ড. হেমায়েত জাহান। পারিবারিক পরিবেশ থেকেই তিনি শিক্ষা, নৈতিকতা ও সমাজসেবার আদর্শে বেড়ে ওঠেন। তাঁর পিতা অ্যাডভোকেট মাওলানা আ.ফ.ম. শাহজাহান ছিলেন একজন বিশিষ্ট আলেম, আইনজীবী ও সমাজচিন্তক। অন্যদিকে মা বেগম লতিফা জাহান একজন শিক্ষিকা, যিনি সন্তানদের ভবিষ্যৎ গঠনের জন্য নিজের কর্মজীবন বিসর্জন দিয়েছেন।

২০০৩ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলজি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দুই দশকেরও বেশি সময়ের শিক্ষকতা জীবনে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং শিক্ষার্থীদের কাছে একজন অনুপ্রেরণাদায়ী শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেন। পাঠদানের পাশাপাশি গবেষণা, একাডেমিক পরিকল্পনা এবং মানবিক মূল্যবোধ চর্চায় তিনি বরাবরই গুরুত্ব দিয়ে এসেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বেও রেখেছেন সফলতার স্বাক্ষর। রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, একাডেমিক কার্যক্রমে গতি আনা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান দীর্ঘদিন ধরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন করে আসছেন। সর্বশেষ তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য  হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পবিপ্রবি   নতুন   উপাচার্য   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close