সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম: অশ্রুসিক্ত বিদায়ে শেষ মেসির বিশ্বকাপ অধ্যায়      আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন      শেষ ওভারের নাটকীয়তায় জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ টাইগারদের      হামে প্রাণ গেল আরও চার শিশুর, নতুন আক্রান্ত ১০৫১      ২০২৫ সালে বিএনপির আয় ২২ কোটি      রাতে শিরোপার মহারণে মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন      শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে নিহত ১
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ২:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির রেজু আমতলী সীমান্তে ল্যান্ড মাইন বিস্ফোরণে আব্দুল খালেক (৩০) নামে এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ জুন) সকাল ৯টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী সীমান্ত এলাকায় এ ল্যান্ড মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় জমিতে শ্রমিক হিসেবে কাজ করার সময় সীমান্ত পিলার ৪০-এর পশ্চিমে, অনুমান ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা শ্রমিক আব্দুল খালেক ল্যান্ড মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়ে গুরুতর জখম হয়।

পরে আহত রোহিঙ্গা শ্রমিক আব্দুল খালেককে তার সহযোগী ও অন্যান্য শ্রমিক উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে কক্সবাজারের উখিয়া উপজেলাধীন কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ল্যান্ড মাইনে নিহত আব্দুল খালেক (৩০) রোহিঙ্গা ক্যাম্প-১-এর ব্লক ‘সি’-এর বাসিন্দা মো. আনুর ছেলে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি মোবাইল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   নাইক্ষ্যংছড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close