শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
দেশজুড়ে
নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:১৩ পিএম
ছবি : ভিডিও থেকে সংগৃহীত

ছবি : ভিডিও থেকে সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ফারুক হোসেন নামের এক যুবককে অপহরণের চেষ্টা ও গুলি করে জখম করেছে একদল দুর্বৃত্ত।  

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে রাস্তার পাশের একটি চা দোকানে বসেছিল ফারুক সহ কয়েকজন। এসময় একটি সিএনজিযোগে কয়েকজন যুবক এসে প্রথমে ফারুককে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণের চেষ্টা করে। ফারুক তাদের সাথে ধস্তাধস্তি করলে তাকে সিএনজিতে তুলতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। এ সময় মুখোশধারীদের একজন ফারুকের দুই পা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকের পরামর্শ মতে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। 

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাবীবুর রহমান জানান, সন্ত্রাসীরা ওই যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।  

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নোয়াখালী   যুবক   গুলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close