রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      রাশিয়া থেকে তেল কিনে বিপাকে চীন-ভারত, ১০০ শতাংশ শুল্কের বিল পাস মার্কিন সিনেটে      
খেলাধুলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৪৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তানজিদ তামিম, নাজমুল শান্ত ও মোসাদ্দেক হোসেনের হাফসেঞ্চুরিতে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তিন ব্যাটারের অর্ধশতকে ভর করে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ ২৮৪ রান সংগ্রহ করে।

মঙ্গলবার (৯ জুন) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় বেলা ১১টায়। 

টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভার থেকে স্কোরবোর্ডে জমা করে ৫ রান। যেখানে তানজিদ তামিমের ছিল ৪ রান। পরের ওভারে সাইফ হাসান স্ট্রাইকে নিয়ে চার মেরে শুরু করেন। কিন্তু পরের বলেই স্লিপে ক্যাচ তুলে ফেরেন ব্যক্তিগত ৫ রানে। 

এরপর উইকেটে এসে প্রথম বলে চার মারেন নাজমুল হোসেন শান্তও। পাঁচ ওভার শেষে নাজমুল শান্ত আউট হতে পারতেন তবে লাবুশেন স্লিপে ক্যাচ ছেড়ে দেয়ায় জীবন পান তিনি। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তামিম ও শান্ত নিজেদের ধরছেন। পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে ৬২ রান। 

এরপর উইকেটে এসে প্রথম বলে চার মারেন নাজমুল হোসেন শান্তও। পাঁচ ওভার শেষে নাজমুল শান্ত আউট হতে পারতেন তবে লাবুশেন স্লিপে ক্যাচ ছেড়ে দেয়ায় জীবন পান তিনি। এরপর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তামিম ও শান্ত নিজেদের ধরছেন। পাওয়ার প্লের ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করে ৬২ রান। 

এরপর খোলস থেকে আস্তে আস্তে বেরুতে থাকেন তামিম-শান্ত। এ দুজন ৯৬ রানের জুটি গড়ার পর দলীয় ১০৬ রানে তানজিদ তামিম বিদায় নিলে ভাঙে জুটি। অবশ্য এর আগে ক্যারিয়ারের ৭ম ওয়ানডে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। চলতি বছরে খেলা ৭ ওয়ানডেতে তামিমের এটি চতুর্থ হাফসেঞ্চুরি, এর মধ্যে একটিতে করেছেন সেঞ্চুরিও। সাইফের মতো তার উইকেটও তুলে নিয়েছেন নাথান এলিস। তামিমের ইনিংস সাজানো ছিল ৭ চার ও ১ ছক্কায়।

তামিমের বিদায়ের ১৯ রান পর দলীয় ১২৫ রানে বিদায় নেন লিটন দাস। দলীয় ১৪০ রানে বিদায় নেন নাজমুল শান্ত। তার আগে ক্যারিয়ারের ১২তম ওয়ানডে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। তিনি ৬৮৬ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৭ রান করেন। 

এরপর হৃদয় এসে জুটি বাঁধেন মোসাদ্দেকের সঙ্গে। দলীয় ২১৫ রানে হৃদয় বিদায় হন বার্টলেটের শিকার হয়ে। তিনি করেন ৩১ রান। চার রান যোগ করতেই বিদায় নেন অধিনায়ক মেহেদী মিরাজ। এরপর তানভির ইসলাম আউট হন দলীয় ২৩৯ রানে। 

অষ্টম উইকেট জুটিতে মোসাদ্দেক ও তাসকিন মিলে গড়েন ৪৫ রানে জুটি। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৮৪ রান। এরমধ্যে মোসাদ্দেক ৪ বছর পর জাতীয় দলে ফেরার সুযোগ পেয়েই তা কাজে লাগিয়ে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ অর্ধশত। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮৬ রানে। তার ইনিংসটি সাজানো ছিল ৩ ছক্কা ও ৭ চারে। 

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩টি, ম্যাট রেনশ ২টি ও বার্টলেট, স্কট প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া   বিপক্ষ   বাংলাদেশ   সংগ্রহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close