শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
চট্টগ্রামে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের সংঘর্ষে আহত চার
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি দিয়ে ব্যানার টানানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। তারা সবাই স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে কেউ গুরুতর নন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা বিভিন্ন ব্যানার ও পতাকা টানান। এর মধ্যে ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির ব্যঙ্গাত্মক ছবি ব্যবহার করা হয়। এতে আপত্তি জানিয়ে আর্জেন্টিনা সমর্থকরা ব্যানারটি সরিয়ে নেওয়ার দাবি করেন। তবে তা না করায় রোববার (৭ জুন) দিবাগত রাতে তারা ব্যানারটি নামিয়ে ফেলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এরপর সোমবার দুপুরে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন সমর্থকরা। এতে চারজন আহত হন। রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস অনুষ্ঠিত হয়। সালিসে উভয় পক্ষের বিরোধের অবসান ঘটে।

এ ব্যাপারে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, ‘ব্যানারকে কেন্দ্র করে হাতাহাতির খবর শুনেছি। তবে, এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। স্থানীয়ভাবে বিষয়টির সমাধান হয়েছে। বিশ্বকাপ উপলক্ষে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   ব্রাজিলের সমর্থক   আর্জেন্টিনার সমর্থক   সংঘর্ষে আহত চার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close