শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: আসিয়ান কাপের বাংলাদেশ দলে ফারহান, শুকি ও জিদান      পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ১৬      জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী      জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, শুরু ১৯ মার্চ      সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      একসঙ্গে ৯৯ বিচারককে বদলি—কারা গেলেন কোথায়?      গুলশান-ধানমন্ডিসহ ঢাকার পাঁচ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর      
বিনোদন
থিয়েটার স্লোগানের নতুন প্রযোজনা ‘জলপুত্র’ মঞ্চে আসছে শুক্রবার
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

নদী, জীবনসংগ্রাম ও জেলেদের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘জলপুত্র’ মঞ্চে আনতে যাচ্ছে থিয়েটার স্লোগান। দলটির ২৮তম প্রযোজনা হিসেবে নাটকটি আগামী শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) মূল মঞ্চে মঞ্চস্থ হবে।

নদীর ছলছল শব্দে জেগে ওঠা জেলেদের জীবন, জীবিকার তাগিদে উত্তাল স্রোতে ভেসে চলা স্বপ্ন এবং মহাজনের দাদন ও সুদের চাপে জর্জরিত মানুষের সংগ্রামী চিত্র নিয়েই গড়ে উঠেছে নাটকটির কাহিনি। এতে প্রতিফলিত হয়েছে জেলেদের দৈনন্দিন বাস্তবতা, সামাজিক বৈষম্য ও টিকে থাকার লড়াই।

নাট্যকার, নির্দেশক ও দলপ্রধান লালন দাশ নাটকটি নির্মাণ করেছেন সমৃদ্ধ মঞ্চভাষা ও নান্দনিক উপস্থাপনায়। এতে রয়েছে মনোমুগ্ধকর গান, কোরিওগ্রাফি, নৃত্য, আলো-ছায়ার শিল্পিত ব্যবহার, লৌকিক আচার-অনুষ্ঠানের দৃশ্যায়ন এবং নদী-জীবনের প্রতীকী উপস্থাপন। পাশাপাশি লাঠিয়াল বাহিনীর সাহসিকতা ও প্রতিবাদী লড়াই নাটকের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উঠে এসেছে।

অসাধারণ সেট ডিজাইন, আলোর খেলা ও সঙ্গীতের সমন্বয়ে ‘জলপুত্র’ দর্শকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

থিয়েটার স্লোগান জানিয়েছে, তাদের এই নতুন প্রযোজনা দর্শকের মনে বিশেষ ছাপ ফেলবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  থিয়েটার স্লোগানের নতুন প্রযোজনা   নাটক জলপুত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close