মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৯ জুন ২০২৬
শিরোনাম: ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী      বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক      নাহিদ রানার গতির ঝড়, তৃতীয় উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া      ৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন      স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা      আজ ‘ছায়া বাজেট’ পেশ করবে জামায়াত      এবারের হজ ব্যবস্থাপনায় সফল হয়েছে সরকার      
দেশজুড়ে
বরিশাল বিভাগ সেরা জামিলা, লক্ষ্য এবার জাতীয় পর্যায়ে দেশসেরা হওয়ার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৩৭ পিএম
শিক্ষার্থী জামিলা। ছবি: প্রতিনিধি

শিক্ষার্থী জামিলা। ছবি: প্রতিনিধি

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর অনুশীলন এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় একের পর এক সাফল্যের ধাপ পেরিয়ে এবার বরিশাল বিভাগের সেরা হয়েছে পটুয়াখালীর গলাচিপার শিক্ষার্থী জামিলা। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর বালিকা উচ্চ লাফ প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে সে। এখন তার স্বপ্ন জাতীয় পর্যায়ে সাফল্য এনে দেশসেরা হওয়া।

জামিলা গলাচিপা উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামের মো. শাহজালালের মেয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। বিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ধারাবাহিকভাবে নিজের দক্ষতার পরিচয় দিয়ে আসছে।

জানা গেছে, প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জামিলা প্রথমে ইউনিয়ন পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী হয়। এরপর উপজেলা ও জেলা পর্যায়েও প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্ব ধরে রাখে। সর্বশেষ বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে বালিকা উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করে গলাচিপা ও পটুয়াখালীর জন্য গৌরব বয়ে আনে।

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে জামিলা বলে, “আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। জাতীয় পর্যায়েও ভালো ফল করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

জামিলার বাবা মো. শাহজালাল বলেন, “মেয়ের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। সে জাতীয় পর্যায়েও ভালো করবে এবং পটুয়াখালীর মুখ উজ্জ্বল করবে বলে আশা করি।”

রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুননাহার বলেন, “জামিলা অত্যন্ত মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও পরিশ্রমী শিক্ষার্থী। সে নিয়মিত অনুশীলন করে এবং সব সময় ভালো করার চেষ্টা করে। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।”

তিনি আরও বলেন, “এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে অংশ নিয়ে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা। আমরা সকলের কাছে জামিলার জন্য দোয়া কামনা করছি, যাতে সে জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশসেরা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।”

স্থানীয়দের মতে, জামিলার এই অর্জন শুধু তার পরিবারের নয়, পুরো গলাচিপা ও পটুয়াখালীর গর্ব। তার সাফল্য অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণে উৎসাহিত করবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close