রোববার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম: অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯৬      জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী      হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ৯৪৩      অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্রমন্ত্রীর পুরস্কার ঘোষণা      নেপালের বন্যায় প্রাণহানি বেড়ে ৬৩৩      বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি, তিন নম্বর সতর্ক সংকেত      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে একরাতে তিন কৃষকের সাত গরু চুরি
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একরাতে তিন কৃষকের সাতটি গরু চুরি করেছে সংঘবদ্ধ চক্র। চুরি হওয়া এসব গরুর আনুমানিক মূল্য সাড়ে ছয় লাখ টাকা।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর পূর্বপাড়া গ্রাম ও মাইজবাগ ইউনিয়নের হারুয়া এলাকা থেকে গরুগুলো চুরি হয়।

চরহোসেনপুর গ্রামের ভোক্তভোগী কৃষক আব্দুল মাকেল (৪৭) গরুগুলো উদ্ধারে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে গোয়াল ঘরে থাকা গরুগুলো দেখে ঘুমাতে যান আব্দুল মালেক। ভোর ৫টার দিকে ঘুম থেকে ওঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন, গরুগুলো নেই। তখন তিনি চিৎকার করে বাড়ির অন্য লোকদের ডেকে তুলেন। এ সময়  মালেকের ভাই আ. খালেক গোয়াল ঘরে গিয়ে দেখেন, তার গরু তিনটিও নিয়ে গেছে চোরচক্র। 

শ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল মালেকের ৩টি গরু ও তার ভাই আব্দুল খালেকের ৩টি গরু গোয়াল ঘরের তালা কেটে চুরি করে নিয়ে গেছে চক্র। এছাড়া মাইজবাগ ইউনিয়নের গ্রামের হারুয়া গ্রামের কৃষক রিপন মিয়ার ১টি গরু চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। 

গরু চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন খামারিরা। তাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েই চলেছে।

আব্দুল খালেক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এই গরুগুলোই আমার শেষ সম্বল ছিল। দুইটা ষাঁড় ও একটি গাভী চুরে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। ভেবেছিলাম গরুগুলো আরেকটু বড় হলেই বিক্রি করে ঋণ পরিশোধ করব। বাকি টাকা দিয়ে নতুন করে আবার গরু কিনবো এবং সংসারের খরচ চালাবো। কিন্তু এখন আমি একদম নিঃস্ব হয়ে গেলাম।’

আব্দুল মালেক জানান, তার একটি গাভি অন্তঃসত্ত্বা ছিল। কয়েক দিনের মধ্যেই বাচ্চা প্রসব করতো। এছাড়া তার গোয়ালে আরও দুইটি বকনা গাভী ছিল। গরুগুলোর আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।

আব্দুল মালেক বলেন, ‘আমরা গরীব মানুষ। সারা বছর টুকটাক গৃহস্থালির কাজ করে খেয়ে না খেয়ে গাভীগুলো পালন করেছিলাম। ভেবেছিলাম গাভিটা বাচ্চা দেওয়ার পর দুধ বিক্রি করে সন্তানদের পড়াশোনার খরচ চালাবো। আমার অন্য কোন পেশা নেই। গরুগুলোই ছিল আমার একমাত্র সম্বল ছিল। চোরচক্র শুধু গাভিটিই নেয়নি, নিয়ে গেছে আমার পরিবারের সম্বল ও সন্তানদের ভবিষ্যৎ।’

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   কৃষকের গরু চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close