রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      
দেশজুড়ে
বান্দরবানে অজ্ঞাত ব্যক্তিকে গুলি করে হত্যা, সন্দেহভাজন ১২ জন আটক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:১৮ পিএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৬:২২ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানের রুমা উপজেলার গ্যালেংগা ইউনিয়নের জৈতুন পাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযান চালিয়ে ১২জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্বারের পর ঘটনায় তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সন্দেহভাজন হিসেবে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে দুইজন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, হত্যার কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে ১২জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। 

যাচাই বাচাই শেষে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ৯ জুন (মঙ্গলবার) ভোরে বান্দরবানের রুমা উপজেলার দুর্গম জৈতুন পাড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবির সদস্যরা। এদিকে লাশের নাম ও পরিচয় পাওয়া না গেলেও প্রাথমিক অবস্থা দেখে লাশটি বাঙালির হতে পারে বলে ধারণা করছে স্থানীয় বাসিন্দারা। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close