মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
গাজীপুরে দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী ও নারী নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২৬ পিএম
মো. নুরুল ইসলাম

মো. নুরুল ইসলাম

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। এছাড়া কাপাসিয়া উপজেলায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন কাপাসিয়া বাজারের কাঁচামাল (সবজি) ব্যবসায়ী মো. নুরুল ইসলাম (৪৫)।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা জানান, নুরুল ইসলাম গাজীপুর চৌরাস্তা থেকে পিকআপে করে দোকানের মালামাল নিয়ে কাপাসিয়ার উদ্দেশে রওনা হন। রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে গাড়ির একটি চাকা পাংচার হয়ে যায়। চালক চাকা পরিবর্তনের কাজ করছিলেন এবং নুরুল ইসলাম গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধারে মেট্রো থানা পুলিশ কাজ করছে।’

মরদেহটি গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত আনা হয়েছে বলে জানান জরুরি বিভাগের কর্মকর্তা আসাদুজ্জামান।

এদিকে, একই সড়কে সকাল সাড়ে ৭টার দিকে কাপাসিয়া উপজেলার জলপাইতলা এলাকায় ‘পথের সাথী রাজদূত’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত পাঁচজন আহত হন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, আহত পাঁচ জনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ‘একই দিন ভোর ৬টার দিকে কাপাসিয়া উপজেলার উরুল এলাকায় ইয়াসমিন আসমা (৫০) নামে নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিজ বাড়ির শয়নকক্ষে মোবাইল চার্জ দিতে গিয়ে চার্জারের ত্রুটিজনিত কারণে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুরে দুর্ঘটনা   সবজি ব্যবসায়ী নিহত   নারী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close