রোববার, ৯ আগস্ট ২০২৬,
২৫ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৯ আগস্ট ২০২৬
শিরোনাম: জ্বালানিতে করপোরেট থাবা      ঐতিহাসিক রায়ে বড় জরিমানার মুখে জাকারবার্গ      প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান      হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত      মেসির ক্যারিয়ারের ছায়াসঙ্গী বাবা হোর্হে আর নেই      রোববার চট্টগ্রাম ও কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী      এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে      
জাতীয়
আইকাও’র সহযোগিতায় এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টর কোর্স সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ‘আইসিএও-ক্যাপড অ্যাভিয়েশন সিকুরিটি ন্যাশনাল ইন্সপেক্টর কোর্স’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

সাত কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্সটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (ন্যাশনাল ইন্সপেক্টর) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।

কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসিফ ইকবাল, সদস্য (নিরাপত্তা), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (বেবিচক)। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা জানান, আসন্ন আইকাও সিকিউরিটি অডিটকে সামনে রেখে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানে এ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আইকাও   এভিয়েশন সিকিউরিটি   ইন্সপেক্টর কোর্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close