বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
খেদাবাগে হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের খেদাবাগ এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৯ জুন) বিকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের খেদাবাগ এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন এবং অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি স্থানীয় বাসিন্দা মো. খাইরুল ইসলাম ও ছাবেয়া বেওয়ার ওপর হামলা চালিয়ে আহত করা হয়। একই সঙ্গে তাদের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। ঘটনার কয়েক দিন পরও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নূর নবী মিয়া অভিযোগ করেন, হামলার ঘটনায় আলম সাজ্জাদ ও সুজা মিয়াসহ প্রায় ৯ জনের সম্পৃক্ততা রয়েছে। 

তিনি দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও মাদক ব্যবসায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে, যার ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

মো. নজরুল ইসলাম বলেন, ‘এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।’

স্থানীয়রা অভিযোগ করেন, একটি চক্রের নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। 

তারা আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে কিছু সময়ের জন্য রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধের ফলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খেদাবাগে হামলা   ভাঙচুরের প্রতিবাদ   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close