শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      
প্রিয় ক্যাম্পাস
মাভাবিপ্রবিতে ভর্তি অনিশ্চিত শিক্ষার্থীর পাশে আইসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আর্থিক অসচ্ছলতার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হয়ে পড়া মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় ওই শিক্ষার্থীর অনার্সে ভর্তি সম্পন্ন হয়েছে।

জানা গেছে, নাম প্রকাশে অনিচ্ছুক দরিদ্র পরিবারের সন্তান ওই শিক্ষার্থী ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিটি) বিভাগে ভর্তির সুযোগ পেলেও ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচ জোগাড় করতে ব্যর্থ হন। ফলে উচ্চশিক্ষা নিয়ে তিনি অনিশ্চয়তায় পড়ে যান। বিষয়টি নজরে আসলে সার্বিক সহযোগিতা করে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।

অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, বিভাগের কোনো শিক্ষার্থী দুঃসময়ে একা থাকবে না—এই বিশ্বাস থেকেই তারা মানবিক উদ্যোগগুলো অব্যাহত রেখেছেন। 

তাদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের এই সংস্কৃতি ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে এবং একটি উদাহরণ হয়ে থাকবে। 

বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মাঝে এই উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাভাবিপ্রবি   ভর্তি অনিশ্চিত   শিক্ষার্থীর পাশে আইসিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close