শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● খতিবের ‘অপসারণ দাবি’ ঘিরে উত্তপ্ত বায়তুল মোকাররম      ● নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই      ● সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে বহিষ্কার নয় : কলকাতা হাইকোর্ট      ● নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্ট, আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ      ● করপোরেটের কবজায় নিত্যপণ্যের বাজার      ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
মেসির গোলে বড় ব্যবধানে জয় পেল আর্জেন্টিনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:২৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি আর্জেন্টিনা ও আইসল্যান্ডের মধ্যকার ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্টিনা। ম্যাচের মাত্র ৮ মিনিটে ভ্যালেন্তিন বার্কোর দূরপাল্লার শটে এগিয়ে যায় দলটি। বক্সের ভেতর একটি এলোমেলো বল পেয়ে কোনো দ্বিধা না করেই জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন বার্কো।

বুধবার (১০ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে আর্জেন্টিনার দখলে ছিল বল এবং আক্রমণের বেশিরভাগ সুযোগ, যদিও মাঝে মাঝে আইসল্যান্ড পাল্টা আক্রমণে আসে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন আনা হয়। এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দে পল, লিসান্দ্রো মার্তিনেজসহ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় মাঠে নামেন। লিওনেল মেসি তখনও বেঞ্চে থাকলেও পরবর্তীতে মাঠে নামার জন্য প্রস্তুতি শুরু করেন।

৬৮ মিনিটে মাঠে নামার পরপরই ম্যাচে প্রভাব ফেলেন মেসি। আর্জেন্টিনা একটি পেনাল্টি পায় এবং শান্তভাবে সেটি গোল করেন তিনি। কিছুক্ষণ পর থিয়াগো আলমাদা দারুণ সমন্বয়ে গোল করে ব্যবধান ৩-০ করেন।

ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনা আরও আক্রমণ চালিয়ে যায় এবং একাধিক সুযোগ তৈরি করলেও আর গোলের সংখ্যা বাড়েনি। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   মেসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close